হ্যালো ওয়াইফি - পর্ব ২২ - নবনীতা শেখ - ধারাবাহিক গল্প

SHYAM
হ্যালো ওয়াইফি - নবনীতা শেখ
সাল ২০১৩!
          আট বছর বয়সী মৌরির সাথে উনিশ বছর বয়সী হিশামের বিয়ে ঠিক হয়। বিয়েতে রাজি ছিলেন না হিশামের পরিবার আর মৌরির পরিবার ছাড়া কেউই। অর্থাৎ জনে জনে বলতে গেলে, রাজি ছিল না হিশাম, মৌরি ও দেশের আঈন। 

অদ্ভুত বিষয়টা সেদিন ঘটে। বিয়ের আগের রাতে প্রকৃতি অগ্নিদগ্ধ রাজকন্যার ভাগ্য মৌরির কপালে সেঁটে দেয়। বিয়ের আগের রাতে বরবদল হয়। সেই বরও রাজার বন্ধুর ঠিক করা, বিদেশি বংশদ্ভূত। অজ্ঞাত কারণবশত বিয়ের রাতেই বিধবা হয় মৌরি। হিশাম ও হিশামের পরিবার তো সে রাতেই দেশ ছেড়েছে। কারণ? অজ্ঞাত!

কী হয়েছিল, কেন হয়েছিল, কীভাবে হয়েছিল—কিচ্ছু জানা যায়নি। মৌরি পড়ে রইল তার দত্তক নেওয়া বাবা মোস্তফা তালুকদার ও মা মেহেরিমা তালুকদারের কাছে।

তাদের ধারণা মতে ওই হিশামের পরিবারটা আর কখনো ফিরবে না। ওরা আর কখনো তাদের সাথে কোনো ঝামেলায় জড়াবে না। ওদের কথা শুনে মৌরির একটা ক্ষতি ইতোমধ্যে করে ফেলা হয়েছে। ওরা আর সাহস দেখাবে না।

আর রইলো মৌরির বাবার রেখে যাওয়া দলীলের চুক্তি? বয়স আঠারো হয়ে গেলেই বিয়ে দেবে। বিয়ে দেবে কোনো এক বেকুবের সাথে। এরপর সব লিখে নেবে। এত যত্ন, এত আদর, এত ভিজাত জীবনধারা তালুকদার পরিবার মৌরিকে দিয়েছে, বিনিময়ে মৌরি এটুকু দিতে পারবে না?
অবশ্যই পারবে। 

তারা রাজার রেখে যাওয়া অর্থেই দিলামোরের পুনর্নির্মাণ করেন। নাম দেন, তালুকদার ভিলা। বাড়ির রঙ বদলাল, আসবাব বদলাল, বদলে গেল মানুষ ও মানুষের চলনও। 

—————

মৌরির যখন জ্ঞান ফিরল, তখন সে তালুকদার ভিলায় ছিল। বন্ধরত চোখে সে অনেক কিছু শুনেছে। নিজের আসল পরিবার সম্পর্কে, নিজের ছোটবেলা সম্পর্কে, হিশাম সম্পর্কে, আর অজ্ঞাত স্বামী সম্পর্কে। তার হৃদয়ে তাণ্ডব চলতে থাকে তখন। 
যা কখনো ভাবেনি, তা যদি অকস্মাৎ সামনে চলে আসে—তখন মানিয়ে নিতে জান লেগে যায়। মৌরি জান দিয়ে তা মানানোর প্রয়াসে মরিয়া হয়ে আছে। 

তীব্র ব্যথায় মাথায় চাপ পড়ছে। হাত-পা নাড়াতে পারছে না একটুও। ধীরে ধীরে চোখ খোলে সে। একটা বদ্ধ রুমে আবদ্ধ হিসেবে নিজেকে অনুধাবন করে সে। মাথায় ব্যান্ডেজ করা। হাত-পা খাটের সাথে বাঁধা। বাঁধা হাতে স্যালাইন চলছে।

কী অদ্ভুত না! মানুষের লোভ তাদেরকে জানোয়ার বানিয়ে দেয়। তাদের মনুষ্যত্বকে চিবিয়ে খেয়ে নেয়। তাদের দিয়ে করিয়ে নেয় সকল পৈশাচিক কাজ। চোখ বন্ধ করে নেয় সে। তীব্র মাথা ব্যথার সাথে পাশে থেকে ভেসে আসে তীক্ষ্ণ নারী আওয়াজ,
-“শী ইজ নাইনটিন, মোস্তফা! আমরা আর দেরি করতে পারব না। যার কাছে এতদিন ছিল, তার কাছে আবার চলে গেলে আমরা আর কখনোই ওকে পাব না। আমাদের হাতে আর দুইটা মাস আছে। না হয় সব প্রোপার্টি ওর ভাই পেয়ে যাবে। আমার আর কিছুই থাকবে না।”

নারী আওয়াজটা থামল। কিছুক্ষণ ভেবে আবারও বলল,
-“এককাজ করো তুমি। স্টেশনে গিয়ে দাঁড়াও। পাগল-ছাগল যা পাও, তাই তুলে নিয়ে আসো। বিয়ে পড়িয়ে দেই। ওর কপালে ভালো কিছু এমনিতেও নেই। আর একবার বিয়ে-বাসর হয়ে গেলে, কোনো ছেলে আসবেও না ওকে নিতে। যাও, যাও। দেরি কোরো না।”

মোস্তফা সাহেব শান্ত গলায় বললেন,
-“স্ট্রেস নিও না। ধীরে-সুস্থে এগোই।”

রেগে গেল রিমা,
-“তোমার ধীরস্থিরে এগোনোর খেতাপুড়ি, মোস্তফা। আমাদের হাতে যখন অনেক সময় ছিল, তখন তুমি চাল-ডাল গুণে অপচয় করেছো। এখন অত সময় নেই।”
-“ওর জ্ঞান অন্তত ফিরতে দাও।”
-“হ্যাঁ, এখনই ফিরবে!”

রিমা অধীর পদক্ষেপে মৌরির কাছে এলো। ওর গালে আলতোভাবে থাপড়াতে থাপড়াতে বলল,
-“আম্মুজান, ওঠো। আজকে তোমার বিয়ে। অনেক মজা হবে।”

ব্যথারা মাথাচাড়া দিয়ে উঠতে লাগল। কপাল কুঁচকে ফেলল মৌরি। দুই ঠোঁটের ফাক গলে তীব্র ব্যথায় কিঞ্চিৎ আওয়াজ বেরিয়ে এলো। রিমা উৎসাহিত গলায় বলল,
-“এই দেখো, মোস্তফা। উঠে গেছে। যাও নিয়ে আসো।”

মৌরি অসহায় চোখে তাকিয়ে রইল রিমার দিকে। কান্না গিলে নিয়ে বলল,
-“কেন এমন করছো আমার সাথে? আমার হাত-পা খুলে দাও না!”

রিমা মাথা নাড়ল ক্রমাগত,
-“না না। তুমি আবার চলে যাবে জানা সত্ত্বেও কেন খুলে রাখার সাহস করব?”
-“যাব না। আমার কষ্ট হচ্ছে। প্লিজ খোলো।”
-“নাহ। বিয়ের সময় খুলব একেবারে৷ তুমি লালশাড়ি পরবে নাকি নীল?”
-“আমি বিয়ে করব না। সব প্রোপার্টি লিখে দেবো। সবব। প্লিজ এমন কোরো না, আম্মু। ছেড়ে দাও।”

রিমা তবুও মাথা নাড়ল,
-“তুমি অবিবাহিত অবস্থায় প্রোপার্টি পাবে না তো, বাচ্চা। আর তোমার বিয়ে যেহেতু একবার হয়েই গেছিল ওই দেশের এক ছেলের সাথে। ওই শর্ত পূরণ হয়েছে। পরবর্তী শর্ত হচ্ছে ম্যারিড থাকা। বিশ্বাস করো মা, তুমি বিয়ে-বাসর করো, এরপর একটা সুন্দর দেখতে পেপারে সাইন করো, এরপর মরে যাও। সব ইজি হয়ে যাবে। তারপর তোমার রিয়েল বাবাকে জিজ্ঞেস করবে—হোয়াই ডিড ইউ মেইক থিংস সো ডিফিকাল্ট ফর মামি, ড্যাডা?”

মৌরির কান্না থেমে গেল হুট করেই। মনে হলো যন্ত্রণারা এত তীর্যকভাবে তাকে এফোঁড়ওফোঁড় করেছে যে, তার নিশ্বাসও আটকে গেছে। তার মস্তিষ্ক শূন্য হয়ে পড়েছে। জীবনটাকে এই মুহূর্তে মৌরির সবচেয়ে অদ্ভুত এক পাজল লাগল। যা সলভ করতে মরিয়া সবাই, অথচ রহস্য উন্মোচনের পর সহ্য হয় না আর। রহস্যগুলোতেই যেন জীবন আটকে থাকে। সব জেনে যাওয়ার পর আর বাঁচতে ইচ্ছে করে না।

মৌরি ধীরে চোখ ঘুরিয়ে ফেলল অন্যদিকে। রিমা ওর মাথায় আলতোভাবে হাত বুলিয়ে দিতে দিতে গুনগুনাতে লাগল। 

—————

মধ্যরাত। আকাশে মেঘে জমেছে। কখনও কখনও বিদ্যুৎ চমকাচ্ছে। পুরো আকাশ ক্ষণে ক্ষণে আলোকিত হচ্ছে, আর পরবর্তী মুহূর্তেই ভীষণ শব্দে মেঘেরা গর্জন করে উঠছে। তীব্র ওষুধের ডোজে যখন মৌরি ঘুমে চেতনাহীন প্রায়, তখন রুমে পা টিপে টিপে কারো এগিয়ে আসার উপস্থিতি সে লক্ষ করল। তবে চোখ খুলতে পারল না। আর হাত-পা নাড়ানোর প্রসঙ্গ তো তখন আসবে, যখন সেটা খোলা থাকবে। সে আওয়াজ তো তখন করবে, যখন রাতে ঘুমানোর পর তার ঠোঁটের ওপর সাঁটা সেলোটেপ কেউ খুলে দেবে।

সেই উপিস্থিত অবয়বটা ধীরে ধীরে তার খুব কাছে চলে এলো। হয়তো এখনই একটা বালিশ দিয়ে তার মুখ চেপে ধরবে। অথবা একটা খালি সিরিঞ্জ পুশ করে দেবে শিরায়। অথবা স্যালাইনের মধ্যে ইনজেক্ট করে দেবে কোনো বিষাক্ত ওষুধ!

এসবের কোনোকিছুই হলো না। বরঞ্চ তার হাতের বাঁধন আলগা হয়ে এলো। তার পা দুটোও মুক্ত হলো। তার মুখের ওপর থেকে সেলোটেপ সরিয়ে দেওয়া হলো। সে খুব কৃতজ্ঞতা বোধ করল। 

তারপর ভীষণ ধীর ও খাঁদে নামানো স্বরে শুনতে পেল,
-“আ..আপি.. আ'ম সরি। আই জাস্ট ক্যা।ন'ট বিলিভ ইট। আম্মু কীভাবে এমন করতে পারে তোর সাথে। আর আব্বুও! একটা জানোয়ারকেও কেউ এভাবে আটকায় না, আপি।”

মিশুর ভয়ার্ত আওয়াজে এটুকু স্পষ্ট হলো, সে এখনো ঘটনার ভয়াবহতা জানে না। শুধু এটুকুই জানে যে, মৌরি কালকে রাতে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল আর বাড়ি থেকে যেন না পালাতে পারে, এজন্য বেঁধে রেখেছে। এটুকুই। স্রেফ এটুকুই জানে। 

মিশু আবার বলল,
-“আপি.. জেগে আছিস? আমাকে শুনতে পাচ্ছিস?”

মৌরি খুব চেষ্টা করে চোখ খোলার। চোখ কুঁচকে আসে। খুলতে চায় না। ঠোঁট আলগা হয়ে আসে ধীরেই। বিড়বিড় করে বলে,
-“দ..রজা..! দর..জা আটকে দে..”

মিশু দৌড়ে গিয়ে দরজা চাপিয়ে দিয়ে আসে। মৌরি ততক্ষণে আধখোলা চোখে তাকিয়েছে। মিশু এসে ওকে জড়িয়ে ধরল। ওর কাঁধে মুখ গুঁজে ফুঁপিয়ে কেঁদে উঠল,
-“আপি, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। খুব। তোকে এই অবস্থায় দেখে। আমার ভালো লাগছে না একটুও।” 

মৌরি আলতোভাবে ওর মাথায় হাত বুলিয়ে গেল। মিশু বলতে লাগল,
-“আমি তোর ব্যাগটা আমার রুমে নিয়ে গেছিলাম। জানতাম, তোর আবারও পালানো লাগবে। কিন্তু এমন পরিস্থিতি হবে বুঝিনি। তোর ফোন নিয়ে এসেছি। তুই কি কাউকে কল দিবি? দিয়ে বলবি তোকে নিয়ে যেতে?”

মৌরিকে উঠে বসাল মিশু। তারপর ওর দিকে ফোনটা এগিয়ে দিলো। কৃতজ্ঞচিত্তে চোখের পাতা ফেলল মৌরি। ফোনটা নিজের হাতে নিল। তারপর কল লগে গেল। কিছু মিসড কল ভেসে আসছে আননোওন একটা নাম্বার থেকে। মৌরি জানে এই নাম্বারটা কার। 

এই নাম্বারটা সেই ব্যক্তির, যাকে মৌরি এই মুহূর্তে এসে সবচেয়ে বেশি ভরসা করে। সে দুইবার না ভেবে কল লাগিয়ে বসল।

মৌরির দুইবার না ভেবে দিয়ে বসা কলটা রিসিভ হলো প্রথম রিংয়েই। ওপাশ থেকে ভেসে ধীর, শান্ত অথচ প্রগাঢ় স্বর,
-“মিথি...”

মৌরি কোনো শব্দ উচ্চারণ করতে পারল না। তার কণ্ঠস্বর গলার মাঝে আটকে এলো। সে আবারও কথা বলার চেষ্টা করলে স্বর ভেঙে আসতে লাগল। শব্দগুলো হয়ে উঠল অস্পষ্ট, ভেজা, আবেগপ্রবণ, 
-“আ..আই নিড ইউ...আজমীর! মরে যাচ্ছি। প্লিজ.. প্লিজ সেইভ মি...”

আকাশ ভেঙে অঝোর ধারায় বৃষ্টি নামতে শুরু করল। ঝড়ুয়া তাণ্ডবে ভারি পর্দা এদিক-ওদিক উড়তে লাগল শব্দ করে। কলের ওধার থেকে ভেসে আসে কিছু সময়ের নিস্তব্ধতা। তারপর শক্ত, কঠিন আর ধারালো শব্দের সাথে বেরোনো ধীর স্বর,
-“আই উইল। আই প্রমিস।”

অকস্মাৎ এক তীব্র আঘাত গালের ওপর আছড়ে পড়ল মৌরির। ঠোঁটের কোণ বেয়ে রক্ত গড়িয়ে পড়ল। ফরসা গালে দেবে গেল পাঁচটা আঙুলের দাগ। চোখ ঝাপসা হয়ে পড়ল। আর মস্তিষ্ক ঝিমঝিম করতে লাগল। ফোন মেঝেতে পড়ে গেছে। কলের ওপাশের ব্যক্তিটির কানে ধরা ফোনে হাতের গ্রিপ শক্ত হয়ে উঠেছে। কাঁচের গ্লাস ভাঙা হাত দিয়ে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে।

রিমা ত্বরিতে মৌরির চুল চেপে ধরল। ব্যথায় চিৎকার করে উঠল মৌরি। প্রখর যন্ত্রণায় কাতরাতে লাগল। রিমা দাঁতে দাঁত চেপে হুংকার ছুড়ল,
-“কাকে কল দিয়েছিলি? বলেছিলাম না, ভালো মেয়ে হয়ে থাকতে? এসব কী? তুই কি এখনো বুঝতে পারছিস না, তোকে আমি কতটা যন্ত্রণা দিতে পারি? ইউ লাইক পেইন, হাহ? ইউ ওয়ান্ট পেইন?”

কথাটা বলে অন্যহাতে মৌরির চোয়াল চেপে ধরল রিমা। মিশু হন্তদন্ত হয়ে এগিয়ে এসে মায়ের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে কান্না করে উঠল,
-“আম্মু, আপিকে ছাড়ো। ব্যথা পাচ্ছে। পাগলামি করছো কেন, আম্মু? ছাড়ো!”

রিমা ছাড়ল না। মৌরির ব্যথা তখন এত বেশি যে, মস্তিষ্ক, গাল, শরীরের পুরোটা অবশ হয়ে পড়েছে। সে কেবল তাকিয়ে রইল। তার দুইচোখে এবার অসহায়ত্ব নেই। আছে ঘৃণা, রাগ আর কাঠিন্য। সে বিড়বিড় করল এটুকু কেবল,
-“আর আমি যদি জানি, দিলামোরের সেই অগ্নিকাণ্ডে কারো হাত ছিল—ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলব। আই প্রমিস ইউ, মা–মি!”

শেষোক্ত সম্বোধনটা টেনে টেনে বলল মৌরি। অকস্মাৎ রিমার অভিব্যক্তি শূন্য হয়ে এলো। চোখ দুটোয় ঘুরে গেল বিস্ময়ভাব ও চমক। তার বিহ্বল চাহনির মাঝেই মিথিলা মৌরি জ্ঞানহীন হয়ে ঢলে পড়ল বিছানার ওপর। 

—————

একটা তীব্র পুরুষালি সুবাস সমগ্র দেহে আছড়ে পড়তে লাগল। আফিমের মতো প্রখর। নেশা ধরে যাওয়ার মতো ভীষণ। মৌরি টের পেল, এই সুগন্ধি তার চেনা, পরিচিত, কাঙ্ক্ষিত। পরক্ষণেই নিজেকে শূন্যে ভাসমান অবস্থায় আবিষ্কার করল মৌরি। তার দেহের ভার তখন অন্য কারো দুইহাতে। পিন পতন নিস্তব্ধতায় গুটি কতক পদক্ষেপের শব্দ স্পষ্ট ছিল৷ 
মৌরি আনমনে তার বুকের শার্টটুকু হাতের মুষ্টিতে চেপে ধরে। মাথা হেলে রাখে বুকে। 

কিছু সময়ের ব্যবধানে সে নিজেকে কোথাও বসা অবস্থায় পেল। গাড়ির দরজাটা শব্দ করে আটকে গেল। সে নড়েচড়ে বসল। একহাতে পেচিয়ে ধরল ব্যক্তিটির ঘাড়। অন্যহাত বুকের শার্টে স্থির রইল৷ সে মুখ গুঁজল গলার পাশে। বুক ভরে এই ঘ্রাণটা শুষে নিল। এই নিজস্বতার ঘ্রাণ, আদর আদর সুবাস। মনে হলো মৌরি ঘরে আছে। সেই ঘরে, যেখানে সুখ, শান্তি, স্বস্তি আর নিশ্চিন্ত ঘুম থাকে। 

মৌরি দুইচোখে প্রশান্তিরা হানা দিলো। সে এক টুকরো ভেজা চুমু খেল তার গলায়। দাগ বসিয়ে দিলো ওখানটায়। ওইদিনের মতো আবারও। চোখের কার্ণিশ বেয়ে অশ্রু গড়াল তার। ঘুম জড়ানো ব্যথাতুর গলায় বলল,
-“আই মিসড্‌ ইউ, আজমীর... মিসড্‌ ইউ সো মাচ!”

নওশাদ একহাত আলতো করে ওর মাথায় বুলিয়ে দিল। ব্যান্ডেজের ওপর দিয়ে ঠোঁট ছুঁইয়ে ফিসফিসিয়ে বলল,
-“আই নো, বেইবি।”

মৌরি আরও একবার নড়েচড়ে বসল। মুখ তুলল গলা থেকে। আধবোজা চোখে চেয়ে রইল পিটপিট করে। চাপা গলায় বিড়বিড় করে বলল,
-“আমার আপনাকে অনেক কিছু বলার আছে।”

নওশাদ মৌরির ফ্যাকাসে মুখটার দিকে তাকিয়ে রইল। কপালে মোটা ব্যান্ডেজ, রক্তলাল চোখ, নীলচে চার আঙ্গুলের ছাপ ডানগালে, রক্তাক্ত ঠোঁটের কোণ আর অসম্ভব শান্ত চাহনি। তার চোখ দুটো আরও শীতল হয়ে এলো। কণ্ঠ হয়ে উঠল দৃঢ়,
-“আমারও।”

মৌরি মৃদু হাসল। তারপর আবারও মুখ গুঁজল নওশাদের গলায়। বড়ো করে শ্বাস টেনে বলল,
-“আই উইল নেভার লিভ ইউ, আজমীর। নেভার এভার।”

নওশাদ গাড়ি স্টার্ট দিলো। শক্ত গলায় বলল,
-“আই উইল নেভার লেট ইউ গো, বেল্লা। নেভার এভার...”

মৌরি আরও স্বস্তির আশায় বলল,
-“আমাকে একটু কম্ফোর্ট দিন। আমাকে বুকে নিন, আজমীর..”

আকাশে ঝুম বৃষ্টির আনাগোনা। পথ চলতি গাড়িটা একটুও গতি কমাল না। অতীত পেছাতে লাগল আর গন্তব্যের দিকে তাদের ধাবিত পদক্ষেপ একটু একটু করে কমতে লাগল। নওশাদ বড়ো আদুরে আওয়াজে বলল,
-“তুমি বুকেই আছো, সোনা।”
·
·
·
চলবে……………………………………………………

একটি মন্তব্য পোস্ট করুন

WhatsApp